Tuesday, January 21, 2025

26>|| আমি কোন লেখক নই। (লিখতে হবে)

 আমি কোন লেখক নই। (লিখতে হবে)

এ লেখা সবার জন্য নয় ৷  

লেখার নিয়ম কানুনও আমার জানানাই, জানতে চাইও না। কারণ আমি লিখি নিজের জন্য। নিজের সময় কাটাবার জন্য। 

তবে নিজে  বুঝি যে প্রতিটা লেখাই 

নিজের জীবনের সাথে জড়িত , কিছু সময়ের  জীবনদর্শন ৷ 

তার সাথে মিশে থাকে কিছু কথা, উত্থান, পতন, চাওয়া-পাওয়া, না পাওয়া, সুখ-দুঃখের "মাপা হাসি, চাপা কান্না ৷" 

কিছু লিখতে লিখতে হঠাৎ ঠাকুরের কথা মনে পড়লো ।

ঠাকুরের কথা বলতে গিয়ে একটা গল্প মনে পড়ে গেল,  "সেদিন ঠাকুর নিজের ঘরে একটা ঝুড়ি লুকোবার জন্য ভীষণ ব্যস্ত ৷ ঠিক সেই সময় ঠাকুরের কিছু ভক্ত সেখানে উপস্থিত হলেন ৷ ঠাকুর তাঁদের দেখে সেই ঝুড়িটি লুকোনোর জন্য ভীষণ ব্যস্ত হয়ে পড়লেন ৷ অনেক চেষ্টার পরও যা লুকোতে পারেননি তিনি ৷ শেষে হাসি মুখে ভক্তদের সামনে বেরকরে আনলেন ঝুড়িটি ৷ দেখা গেল  ঝুড়িটি ভর্তি সন্দেশ রয়েছে ৷ ঠাকুর হেসে তাঁদের বললেন, "দ্যাখ সারাদিন মায়ের নাম করলে এই ফল পাওয়া যায়"৷ 

আমার নিজের মনে হয়  ঠাকুর এক  সত্যকে খুব সহজে বুঝিয়ে দিলেন।

আর সেটি হলো 

"ভক্তির জগতে প্রভুর নাম করলে নিশ্চই তার ফল মেলে ৷" 


বিবেকানন্দ একবার বলেছিলেন, "নিজেকে শ্রদ্ধা না করলে কোনও কিছু অর্জন করা যায় না"৷

একথাও অতি সত্যি যে জীবনে এমন কিছু অনুভূতি থাকে যা ভাষায় প্রকাশ করা যায় না, ছুঁয়ে দেখা যায় না, উপলদ্ধি করতে হয় ৷ 

নিজের কাছেই সেটা রেখে দিতে হয়৷

যেটা নিজের মনে মনে অনেক কথা বুনে চলে প্রতিক্ষন,প্রতিমুহূর্ত, প্রতিদিন ৷ জীবনটাকে তো শৈশবের চির বসন্তের মতো ধরে রাখা যায় না আবার যৌবনের বেগও বেশিদিন স্থায়ী হয় না।

তাছাড়া জীবনের অনেক কিছুই মুছে যায় সময়ে কত ঘটনা, কত দিন, কত বছরের রোজনামচা, এমন অনেক কিছুঁই ভুলেযেতে হয়। ভুলে যেতে হয় সময়ের টানে। তবুও জীবনের কিছু কথা, কিছু স্মৃতি আজীবন মনে থেকেজায় ৷ তেমনি কিছু লেখা কোনও দিনও মোছেনা ৷ 



No comments:

Post a Comment