মধুসূদন মঞ্চে নাটক "হারানের নাতজামাই
গতকাল 19সে মার্চ 2023
আমি এক অনবদ্য সন্ধ্যে উপভোগ করেছি মধুসূদন মঞ্চে আমার নাতনি সানায়না চক্রবর্তী,আমার মেয়ে অন্তরা রায় চৌধুরীর সাথে যাদবপুর রম্যানী প্রযোজিত, মানিক বন্দ্যোপাধ্যায় র গল্প অনুসৃত নাটক: হারানের নাত জামাই
রচনা, পরিচালনা, সঙ্গীত: অরুণ মুখোপাধ্যায়।
অপূর্ব, অপূর্ব, দেখলাম শুনলাম অন্তরে অনুভব করলাম।
কানায় কানায় পরিপূর্ণ প্রেক্ষাগৃহে এমন একটি নাটক , পরিচালকের অপূর্ব পরিচালনা। আমাকে মুগ্ধ করেছে।
তাই একটা কথাই বলবার আছে আমার
সেটা হোল কোন কথা হবেনা।
এহেন নাট্যের কোন প্রকার সমালোচনা
করার ক্ষমতা আমার নাই। অপূর্ব,নাটক টিতে যেমন অভিনয় তেমন উপস্থাপনা।
কোন দিক থেকেই কোন কথা হবেনা।
তথাপি কিছুটা বলা উচিত অন্তত নিজের ভালোলাগার উপলব্ধি টুকু তো বলা উচিত
আর সেই কারণেই আবার বলছি অপূর্ব অপূর্ব নাটক টিতে যেমন নামের সার্থকতা
তেমনি উপস্থাপনা।
আজ ইন্টারনেট ও ডিজিটাল যুগে আরাইঘন্টা ধরে তেভাগা আন্দোলনের গল্প শোনানো ও অভিনয় দেখা নাট্যকারের সুচারু অভিজ্ঞতাতে মুগ্ধ হয়ে
গ্রামের মানুষের ক্ষিদে, ভাগচাষী র যন্ত্রণা, প্রতিবাদের ফলে বুকে গুলি, স্বামী হারানো স্ত্রীর কান্না, ছেলে হারানো বাপের দু চোখে শুধু ছেলের রক্ত ভাসা আর বাপ হারানো ছেলের চোখে আগুন, অল্প বয়সে বিয়ে হয়েও মেয়েকে বাপের বাড়ী থাকার যন্ত্রণার সাথে হাস্য রস মিশ্রিত কিছু সময় এবং জোতদার, সুদখোর মহাজন, অত্যাচারী পুলিশ, বিশ্বাসঘাকত গ্রামের খোচর সবাইকে একটা কমিক চরিত্র হিসেবে পরিচালনা।
সমস্ত নাটক টি একেবারে ছিমছাম এবং সহজ ভাবে পরিবেশন করা।
প্রেক্ষা গৃহ মাঝে মাঝেই হাত তালি দিয়ে বুঝিয়ে দিচ্ছে পরিচালকের নিখুঁত পরিচালনা।
শোষিত, নির্যাতিত, সর্বহারা মানুষের চরম দুর্দশার কাহিনী নিয়ে রচিত এক আন্দোলনের জটিল প্রেক্ষাপটের প্রতিটি চরিত্রের এমন সুন্দর অভিনয়। সত্যি আমি অভিভূত।
বিবেকের গান ও অভিনয় মনে করিয়ে দেয় গ্রামের রাতভর যাত্রাপালা।
চন্দন সেন সহ আমার ভালোলাগা সকল অভিনেতা ও অভিনেত্রী গনকে আমার বিনম্র নমস্কার জানাই।
নমস্কা।
ইতি
<--আদ্যনাথ রায় চৌধুরী--->
=============================
মধুসূদন মঞ্চে নাটক "হারানের নাতজামাই"
মধুসূদন মঞ্চে গতকাল 19শে মার্চ 2023 অরুণ মুখোপাধ্যায়ের পরিচালনায় যাদবপুর রম্যাণী র "হারানের নাতজামাই " নাটকটি দেখলাম । তেভাগা আন্দোলনের আধারে লেখা মানিক বন্দ্যোপাধ্যায়ের ছোটগল্প, অরুণ মুখোপাধ্যায়ের পরিচালনা, নির্দেশনা।
অভিনয়ে::--মেঘনাদ ভট্টাচার্য, শান্তিলাল মুখোপাধ্যায়, চন্দন সেন, সৌমিত্র বসু,
সৌমিত্র মিত্র।
অভিজিৎ, দেবলীনা,আঁখি,সাহেব,সৌম্য,জগন্নাথদা
মতো celebrity অভিনেতারা আছেন, তেমনই অনেক নতুন মুখের দেখা মিলল এই নাটকে,