Sunday, April 21, 2024

19>আপনি বললেন::--(লিখতে হবে)

 আপনি বললেন::--


অর্ধেক সময় পেরিয়ে গেলো, জীবনটাকে বুঝতে বুঝতে... আর এখন বাকি সময়টা কেটে যাবে বাস্তবতার সাথে লড়তে লড়তে...   ।। 


আমি বলি::--

তারই ফাঁকে একটু ডাইনে বাঁয়ে,

নিজের মতন নিজেকে গুছিয়ে ও বুঝে নিতে,

হয়তো কখনো বিবেকটা একটু খোঁচা দেবে,

ভয়কী মনটা ঠিক থাকলেই হবে।

মন আর শুদ্ধ চেতনা

এইতো শেষ বয়সের শুদ্ধ পাওনা।

শান্ত সাত্মিক চিত্তে আত্মার আনন্দ প্রতিবিম্বিত হয়,

মানুষ মাত্রেই আত্মা আর পরমাত্মা অতি প্রিয়,

তাইতো পরমাত্মার একান্ত ধ্যানে লাভ হয় চরম আনন্দ।

এই আনন্দ লাভের জন্যই  ভক্তি দ্বারা চিত্ত শুদ্ধি করতে হয়, 

আর তবেই আনন্দের অনুভূতি পূর্ন রূপে  উপলব্ধি করা যায়।

তাইতো ভক্তিই আনন্দপ্রাপ্তির মহান উপায়,

আমাদের স্থূল মন যতক্ষন 

রূপ-রসাদির প্রতি আসক্ত থাকে ততক্ষণ তাকে ঈশ্বরের কোন প্রিয়রূপ ও নামের রস পান করানো প্রয়োজন।

আর সেই প্রয়োজন মেটাতে ভ্রমন ও প্রকৃতির সাথে স্বাক্ষাৎকার বিশেষ সহায়ক।

তাইতো জীবনে ভ্রমনের মাহাত্ম অনেক।

আর সেই  কারনেই  ভ্রমণ হয়ে ওঠে সুন্দর ও আনন্দদায়ক।

সাধু-সন্ত, মুমি-ঋষি,জ্ঞানী-গুণী সকলেই জানে ভ্রমণ  আনন্দের কারক।

অতএব বয়সের চিন্তা না করে ভ্রমণে বেড়িয়েপরাই শ্রেয়,

চলার পথে প্রকৃতির শোভায় নিজেকে করুন ধন্য।


প্রকৃতির সাথে নিজেকে মিশিয়ে দিন আপন করে দু'হাত দিয়ে জিড়িয়ে ধরে বনাঞ্চলের সকালের স্নিগ্ধ শীতল হওয়াকে, বুক ভরে স্বাস নিয়ে

"ওঁ" রূপ চীর সত্য অসীম শক্তি কে নাভীমধ্যে (মনীপূরে)

স্থাপন করে এগিয়ে চলুন।

হয়তো খুঁজে পেলেও পেতেপারেন

জীবনের সত্য,

প্রকৃতির প্রেমে হয়েউঠুন মত্ত।