Tuesday, May 13, 2025

13/5/25SBI--ATM কার্ড হারালে-----

 


13/5/25SBI--ATM কার্ড হারালে-----


কার্ড হারিয়েছেন?

 

SBI দিচ্ছে সহজে মুক্তির উপায়। এক ফোনেই পাওয়া যাবে হারানো কার্ডের ঝঞ্ঝাট থেকে মুক্তি।

    

ফোন করতে হবে ১৮০০১১২২১১/১৮০০৪২৫৩৮০০ এই দুই নম্বরে।

অথবা করতেহবে একটা SMS 567676

 নম্বরে।


এই সময় ডিজিটাল ডেস্ক: আপনি কি State Bank of India বা SBI এর গ্রাহক? সম্প্রতি কি কার্ড হারিয়েছেন? আপনার জন্য সুখবর। কার্ড হারালে আর চিন্তা নয়, বরং দরকার একটা এসেমএস (SMS)। অথবা একটা ফোন কল। আর তাতেই সমস্যার সমাধান। এক ফোনেই এবার থেকে ব্লক হবে হারিয়ে যাওয়া ATM কার্ড। গ্রাহক সুরক্ষা এখন তাই হাতের মুঠোয়।

★★

SBI এর তরফ থেকে সম্প্রতি শুরু হয়েছে এই অভিনব উদ্যোগ। 

567676 এই নম্বরে নিজের রেজিস্টার মোবাইল নম্বর থেকে একটি মেসেজ পাঠালেই ATM কার্ড সংক্রান্ত যাবতীয় সমস্যার সমাধান হবে। এই নম্বরে নিজের ATM card এর শেষের চারটে নম্বর দিয়ে তার আগে ব্লক লিখলেই, ব্যাঙ্কের তরফ থেকে ওই কার্ড বন্ধ করে দেওয়া হবে। কার্ড বন্ধ করে দেওয়ার আবেদন অনুমোদিত হলেই, ব্যাঙ্কের তরফ থেকে টিকিট নম্বর, তারিখ ও কার্ড বন্ধের সময়, রেজিস্টার করা মোবাইল নম্বরে পাঠিয়ে দেওয়া হবে।


SMS ছাড়াও কার্ড বন্ধের ক্ষেত্রে অন্য রাস্তাও রয়েছে। SBI এর কাস্টোমার কেয়ারে ( Customer Care) ফোন করে ATM কার্ড বন্ধের জন্য আবেদন করলেই SBI ওই কার্ড বন্ধ করে দেবে। এছাড়া, দুটি নয়া নম্বরও চালু করা হয়েছে৷ 

1800112211 অথবা 18004253800

 এই দুটি নম্বরের যে কোনও একটিতে ফোন করে 2 ডায়াল করতে হবে। তারপর কার্ডের শেষ পাঁচটি নম্বর লিখলেই কেল্লাফতে! হারানো কার্ড নিয়ে আর চিন্তায় থাকতে হবে না গ্রাহকদের।


তবে এই দুটি পদ্ধতি ছাড়াও কার্ড বন্ধের অন্য পদ্ধতিও রয়েছে।


১. SBI এর ওয়েবসাইট SbIcard.com এ গিয়ে, রিপ্লেস/রিইস্যু কার্ড ( Replace/Reissue) অপশনে ক্লিক করতে হবে। এরপর নিজের কার্ড নম্বর দিয়ে রিকোয়েস্ট সাবমিট করলেই, নতুন কার্ডের জন্য আবেদন পদ্ধতি সম্পূর্ণ।


২. ফোন নম্বর দিয়ে Sbicard.in এ ঢুকে বাঁদিকের সার্ভিস রিকোয়েস্ট অপশনে ক্লিক করে Replace/Reissue কার্ড এ ক্লিক করে, কার্ড নম্বর দিলেই কাজ হাসিল।


৩. Sbicard.com/email এ অফিসিয়াল মেইল আইডি থেকে মেইল করলেই অন্য কার্ডের আবেদন করা যাবে।


৪. ১৮০০৪২৫৩৮০০ এই হেল্পলাইন নম্বরে ফোন করলেও কার্ডের সমস্যা থেকে মিলবে মুক্তি।

=====================

Sabita= আগের কার্ডটি ব্লক করে 

নুতন কার্ডের জন্য এপ্লাই করে 

নুতন কার্ড পেলাম 13/03/2021 তারিখে

=========================

Adyanath= ATM এর এপ্লাই করে 

কার্ড পেলাম 18/02/2022

01/03/2022 কার্ডটা আজকের Active

 করলাম।

==========================


BODMAS – যে নিয়মটা প্রায়ই ভুলভাবে শেখানো হয় আমাদের

 BODMAS – যে নিয়মটা প্রায়ই ভুলভাবে শেখানো হয় আমাদের

-------------------------------------------------------


পাটীগণিত বা বীজগণিতের সরল অঙ্কে যোগ-বিয়োগ-গুণ-ভাগ এমন অপারেশনগুলো কোনটার পরে কোনটা করতে হবে (Order of Operation), সেটা প্রায়ই আমাদেরকে শেখানো হয় একটা ছোট্ট স্মরণসূত্র (mnemonic) দিয়ে: BODMAS। সাধারণত এটা শেখানো হয় এভাবে: B=Bracket, O=Of, D=Division, M=Multiply, A=Addition, S=Subtraction। এবং শেখানো হয় আগে ব্রাকেটের কাজ , তারপর ‘Of’,  তারপর Division, তারপর Multiplication, এরপর Addition এরপর Subtraction। এখানে বেশকিছু সমস্যা আছে। এক এক করে সমসাগুলো বলি।


------------------------------------------------------------------- 

কথা ১: জেনে রাখুন আগে 'ভাগ', পরে 'গুণ' এমন কোনো নিয়ম আসলে নাই

------------------------------------------------------------------- 


এটা অনেকেরই বিশ্বাস করতে কষ্ট হবে আমি জানি। সারা জীবনের শিক্ষা কি তবে ভুল হয়ে গেল? হ্যাঁ। BODMAS এর ভেতরে আগে D আছে, তাই Division বা ভাগের কাজ আগে হবে, এটাই সবাইকে শেখানো হয়, যেটা অপ্রয়োজনীয়। আসলে গুণ ও ভাগের অগ্রাধিকার একই। যোগ-বিয়োগের অগ্রাধিকারও একই। তবে গুণ-ভাগের অগ্রাধিকার যোগ-বিয়োগের থেকে বেশি।


অগ্রাধিকারের ক্রমটা এই রকম:

1) বন্ধনী বা Bracket(B)

2) সূচক বা Order (O) [এটাকে Of শেখানো হয়, সেটা নিয়ে শেষে লিখেছি]

৩) গুণ-ভাগ, Division/Multiplication (D/M)

৪) যোগ-বিয়োগ, (Addition/Subtraction)


দেখুন, ৩ আর ৪ এ কায়দা করে আমি দুটো দুটো করে একসাথে লিখেছি। এই ব্যাপারটা আমিও জানতাম না অনেকদিন। এটা নিয়ে খটকা লাগল যখন দেখলাম আমেরিকাতে BODMAS এর মতো আরও একটা মনে রাখার কৌশল আছে: PEMDAS [Parenthesis, Exponent, Multiplication, Division, Addition, Subtraction ]। PEMDAS এর ভিতরে গুণ (M) আছে ভাগের (D) আগে। তাহলে তো দুই রকম নিয়ম হয়ে গেল। পরে যখন জানলাম গুণ আর ভাগের অগ্রাধিকার একই, তখন বুঝলাম দুটো নিয়ম আসলে একই কথা বলে।


তাহলে যদি এমন একটা অঙ্ক থাকে  2×8÷2÷2 কীভাবে করব? যারা জানেন যে ভাগ আগে করতে হয়, তারা এবারে একটু দ্বিধাগ্রস্ত হয়ে যাবেন কেননা এখানে দুইটা ভাগের অপারেশন আছে। আগে 8÷2 হিসেব করতে হবে, নাকি আগে 2÷2? করে দেখুন, দুইবার দুইরকম ফল পাবেন। তবে মূল নিয়মটা জানলে চিন্তার কিছু নেই। মূল নিয়মটা দুটো-


------------------------------------------------------------------- 

১. যে অপারেশনের অগ্রাধিকার বেশি, তাকে আগে হিসেব করতে হবে।

২. যদি একই অগ্রাধিকারের অনেকগুলো অপারেশন থাকে তাহলে ‘বাম থেকে ডানে’ হিসেব করতে হবে

------------------------------------------------------------------- 


যেমন এখানে আছে শুধু গুণ আর ভাগ, যাদের অগ্রাধিকার একই। ২ নম্বর নিয়মটা এখানে খাটবে। তাহলে বাম থেকে ডানে হিসেব করে যেতে হবে। 

2×8÷2÷2 

= 16÷2÷2 

= 8÷2 

= 4


এটা জানলে কোন ভাগটা আগে করব, তা নিয়ে সন্দেহ থাকবে না। এমনকি এখানে ভাগের আগে গুণ করা হয়েছে সেটাও খেয়াল রাখতে পারেন। আর উত্তর বিশ্বাস না হলে পৃথিবীর যেকোনো ক্যালকুলেটরে পরীক্ষা করে দেখতে পারেন। 


আরেকটু চিন্তাশীল মানুষদের জন্য বলতে পারি, গুণ-ভাগের অগ্রাধিকার আলাদা হবার যে কারণ নেই সেটা আপনারা অনুভব করতে পারবেন ভাগ কী সেটা বুঝলে। আদতে field theory তে ভাগ বলে কিছু নাই, ভাগকে ভাবা যায় বিপরীতকের গুণ হিসাবে। 8÷2=8×½ । যত জায়গায় ÷2 আছে, সব জায়গায় ×½ বসিয়ে ভাবতে পারেন। আর সব যদি গুণ হয়ে যায়, তখন তো আর আগে-পরের ব্যাপার থাকবে না।


------------------------------------------------------------------- 

কথা ২: যোগ আগে, বিয়োগ পরে এমন কোনো কথা নাই

------------------------------------------------------------------- 


গুণভাগের কথাটা যোগ আর বিয়োগের জন্যেও সত্যি। একটা অঙ্কের কথা ভাবুন। 

13-5+3-2+2 

এমন অঙ্ক দেখলে আমি ছোটবেলায় প্রায়ই দ্বিধান্বিত হয়ে যেতাম। যেহেতু আমি জানতাম যোগ আগে, তাই মাঝে 5 আর 3 কিংবা শেষের 2 আর 2 আগে যোগ করে ফেলতাম। পরে অবশ্য স্যারেরা শিখিয়েছিলেন আগে যোগগুলো একসাথে করে নিতে 

13-5+3-2+2 

= 13+3+2-5-2 

= 18-7 

= 11


এটাতে ঠিক উত্তর পাওয়া যায়, সন্দেহ নেই। কিন্তু কম্পিউটার যখন হিসেব করে সে কিন্তু এমন সাজিয়ে নেয় না। কারণ পদ্ধতিটা আরও সহজ। যেহেতু যোগ-বিয়োগের অগ্রাধিকার একই, আপনি স্রেফ বাম থেকে ডানে হিসেব করে যান।

13-5+3-2+2 

= 8+3-2+2 

= 11-2+2 

= 9+2 

= 11 


লক্ষ করুন, এখানে শুরুতেই আমি বিয়োগ করে ফেলেছি, তাতে উত্তর ভুল কিছুই আসেনি।

এখানেও চিন্তাশীল মানুষদের জন্য বলতে পারি, যোগ-বিয়োগের অগ্রাধিকার আলাদা হবার কারণ নেই। বিয়োগকে ভাবা যায় ঋণাত্মকের যোগ হিসাবে 13-5=13+(-5) । যত জায়গায় -2 আছে, সব জায়গায় +(-2) বসিয়ে ভাবতে পারেন। 13-5+3-2+2=13+(-5)+3+(-2)+2। সবাই এখন যোগ।


------------------------------------------------------------------- 

কথা ৩: যোগ-বিয়োগ আর গুণ-ভাগ দুটোই থাকলে?  

------------------------------------------------------------------- 


চিন্তা কী? উপরের ১ নম্বর নিয়মটা ভাবুন। যার অগ্রাধিকার বেশ সে আগে। গুণ-ভাগের অগ্রাধিকার বেশি তাই গুণ-ভাগ আগে করবেন। তারপর যোগ-বিয়োগ। বাম থেকে ডানে যাওয়ার নিয়মটা শুধুমাত্র তাদের জন্য সত্যি যেখানে অগ্রাধিকার একই। একটা উদাহরণ দেখা যাক।

12÷2÷3×4-6+5×7 


এখানে গুণভাগ-ওয়ালা অংশগুলোকে যেমন (12÷2÷3×4) এবং (5×7) কে আগে আলাদা করে নিন। প্রয়োজনে ব্র্যাকেট দিয়ে নিতে পারেন। সেগুলোর ভিতরে যদি গুণভাগ দুই-ই থাকে তাহলে বাম থেকে ডানে যেতে পারেন। 

12÷2÷3×4-6+5×7 

= (12÷2÷3×4)-6+(5×7)

= (6÷3×4)-6+35  

= (2×4)-6+35 

= 8-6+35


খেয়াল করুন গুণ-ভাগের কাজ শেষ হলে, পড়ে থাকবে যোগ-বিয়োগ। যাদের অগ্রাধিকার একই। সুতরাং বাম থেকে ডানে যেতে পারেন।  

8-6+35 

= 2+35 

= 37


এটা জানলে আর খুব একটা দ্বিধায় পড়তে হবে না কাউকে।


------------------------------------------------------------------- 

কথা ৪: O তে Of নাকি Order 

------------------------------------------------------------------- 


সত্যি হলো Of বলে কোনো অপারেশন গণিতের কোনো তত্ত্বে নেই। এই উপমহাদেশীয় গণিতের বইগুলোতে ‘এর’ বলে একটা কথা আছে, যেটা আদতে ‘গুণ’ অপারেশন। যেমন (১২ এর ১/ ৩)=১২ x ১/৩ = ৪। এই ‘এর’ এর ইংরেজি ‘of’ । 


‘10 এর ½’ এটা মানে যে 10 × ½, এমন করে বাচ্চাদের শেখানোর চিন্তাটা আসলে খারাপ না। এর দিয়ে গুণ বোঝানো হয় এটা তারা জানল। একইভাবে ‘10 আর 6’ মানে হলো 10+6,  ‘10 থেকে বাদ 6’ এটার মানে হলো 10-6 । তাহলে ‘এর’, ‘আর’, ‘থেকে বাদ’ এগুলো হচ্ছে কথা বলার বা লেখার ভাষা, যেটাকে গণিতে আমরা গুণ, যোগ, বা বিয়োগ অপারেশনগুলো দিয়ে ভাবছি। 


আলাদা করে একটা ‘এর’ অপারেশন রাখা অর্থহীন। অনেকে যুক্তি দিতে পারেন ‘এর’ একটা গুণ যেটা সাধারণ গুণের থেকে বেশি ক্ষমতার অধিকারী (অগ্রাধিকার বেশি, আগে হিসেব করতে হবে)। সেটাও ধোপে টিকবে না কারণ আপনি 10 এর ½ না লিখে একটা ব্র্যাকেটসমেত (10× ½ ) লিখলেই সেটা হয়। 


আমাদের উপমহাদেশে O তে ‘Of’ যদিও প্রচলিত, বিশ্বের আর সব জায়গায় কিন্তু এমন না। অস্ট্রেলিয়া এবং পশ্চিম আফ্রিকার দেশগুলোতেও BODMAS প্রচলিত। সেখানে তারা O মানে জানে Order বা সূচক। ইংল্যান্ডে এটাকে বলে BIDMAS, সেখানে দ্বিতীয় অক্ষরটা অর্থাৎ ‘I’ এর মানে হলো Indices বা সূচক। কানাডা, নিউজিল্যান্ডে প্রচলিত হলো BEDMAS, যেখানে E এর মানে Exponent বা সূচক, যুক্ররাষ্ট্রে প্রচলিত হলো PEMDAS , সেখানেও E মানে Exponent বা সূচক। অর্থাৎ বাকি সবাই জানে ব্র্যাকেটের পর সূচকের কাজ, অর্থহীন ‘এর’কে কেউই রাখেনি। 


আমরা of জানায় সমস্যা যা হয়েছে- O দিয়ে Order-ও বোঝায় সেই ব্যাপারটা অনেকের জানা হয়নি। BODMAS এর এই Order বলছে যে গুণ/ভাগ কিংবা যোগ/বিয়োগের আগে সূচকের কাজ করতে হবে।


যেমন:

2³÷4+3 

= 8÷4+3 

= 2+3 

= 5


------------------------------------------------------------------- 

বাম থেকে ডানের ব্যতিক্রম

------------------------------------------------------------------- 


উপরে যেহেতু সূচকের ব্যপারটা এসেছে , তাই সে সংক্রান্ত একটা কথা বলে রাখি। আগে বলেছি যে যোগ-বিয়োগ বা গুণ-ভাগের বেলায় একই অগ্রাধিকার-ওয়ালা অপারেশনের ক্ষেত্রে ‘বাম থেকে ডান’ যেতে হবে। এই ব্যাপারটার একটা ছোট্ট ব্যতিক্রম আছে সূচকের ক্ষেত্রে। 


যখন পাওয়ারের উপর পাওয়ার থাকে তখন সবার উপরের পাওয়ারটা আগে হিসাব করতে হয়। আমরা যেহেতু পাওয়ারগুলোকে কোনো সংখ্যার উপরে ডানদিকে লিখি তাই এক্ষেত্রে ডান থেকে বাম আসতে হয়। যেমন 2^1^3^2  এটাকে ভাবুন ২ এর মাথায় পাওয়ার ১, সেই ১ এর মাথায় ৩, সেই ৩ এর মাথায় ২। এবারে আগে হিসেব করা হয় 3^2 কে। পুরো হিসেবটা হবে এমন: 2^1^3^2 = 2^1^9 = 2^1 = 2, এখানে বাম থেকে ডানে গেলে চৌষট্টি পেয়ে যাবেন, যেটা ঠিক না।  


------------------------------------------------------------------- 

 6÷2(1+2) = ?

------------------------------------------------------------------- 


শেষ করা যাক অনলাইন কাঁপানো একটা বিখ্যাত সমস্যা দিয়ে। 6÷2(1+2) = ?

BODMAS এর নিয়ম জানলে এটা করা খুবই সহজ।

6÷2(1+2)

= 6÷2×(1+2)

= 6÷2×3 [আগে ব্র্যাকেটের কাজ]

= 3 × 3 [গুণ-ভাগ একই অগ্রাধিকার, তাই বাম থেকে ডানে]

= 9


আমি প্রায়ই ইনবক্সে প্রশ্ন পাই- কেন Casio-র দুই মডেলের Scientific Calculator এ 6/2(1+2) এর মান দুই রকম দেখায়। 


প্রথমে বলে নিই, 2(1+2) এই 2 আর (1+2) এর মাঝে যে গুণটা আছে, সেটা যদি আমরা স্পষ্ট করে বসিয়ে দিই, তাহলে সব ক্যালকুলেটর একই মান দেয়। 6/2×(1+2) এটা লিখলে সবাই উত্তর দেবে 9। কারও তখন কোনো দ্বিধা থাকে না।


যখন 2 আর (1+2) এর ভিতরে গুণ চিহ্নটা স্পষ্ট করে দেয়া থাকে না, তখন Algorithm এ ঝামেলাটা হয়। এটাকে তখন বলে Implicit multiplication। এটার অগ্রাধিকার সাধারণ গুণ-ভাগ থেকে বেশি হবে, এমন একটা ধারণা প্রচলিত আছে। যেমন 1/2a লিখলে অধিকাংশ মানুষই বোঝে 2 আর a একসাথে আছে, এটা 1/ (2a)। এই প্রচলিত চিন্তাটা কিন্তু BODMAS এর নিয়ম মানে না। BODMAS মতে,  1/2a= (1/2) × a =  ½ a ।


Implicit multiplication কে অগ্রাধিকার দিলে উপরের অঙ্কের হিসেবটা দাঁড়ায় এমন: 6÷2(1+2)= 6÷2(3) = 6÷6 = 1। কিন্তু এমন Implicit multiplication এর ক্ষেত্রে অগ্রাধিকার আগে হবে, এমন কোনো নিয়ম কোথাও আসলে নেই। ফলে এটাকে সাধারণ গুণ হিসেবে বিবেচনা করে হিসেব করাই সঙ্গত। তাতে পাবেন, 6÷2(1+2)= 6÷2×3= 3×3=9। 


Google, WolframAlpha, Desmos ইত্যাদি নির্ভরযোগ্য সাইটগুলোতে 6/2(1+2)  এভাবে লিখে খোঁজ করুন, উত্তর সবসময় 9-ই পাবেন। আর যদি 6/2*(1+2) এমন গুণ-চিহ্ন সমেত লিখে খোঁজ করেন, তাহলে তো কথাই নেই। সব সাইট, সব ক্যালকুলেটর, MATLAB, Python সব Programming Language উত্তর দেবে 9। 


তাই 6/2(1+2) এর সঠিক উত্তর 9 , এটাই জেনে রাখুন। :)

============================

2÷2÷2÷2=?

   1÷1=1 Rong Ansar


Correct is

     2/2×2×2=1/4 ok


In multiple number division

 1st digit divider by multiple of other digits

(2÷2=1)/2×2= 1/4

========================



13/5/25 কিছু লেখা---

 13/5/25 কিছু লেখা---


জানিও  প্রণামের পরিণাম আশীর্বাদ।

আমরা অনেক শক্তি মান কিন্তু আসল সত্যকে যেন কখনই ভুলি না,

পৃথিবীর শ্রেষ্ঠ অস্ত্র হোল করুণা,

করুণাস্ত্রের সমান কোন অস্ত্রই হয়না।

অনেকেই বলেন ভগবান মানেন না,

আসলে ভগবান কে ছেড়ে কেউ বাঁচতে পারে না। তারা ভগবান অর্থই জানেনা,

 ভগবান::---

★ভ::--অর্থ::--ভুমি--মাটি,

★গ::--অর্থ::--গগণ--আকাশ,

★বা::-অর্থ::--বায়ু--বাতাস,

★আ::--অর্থ::--আগুন--অগ্নি,

★ন::----অর্থ::--নীর--জল,

এই পঞ্চতত্ত্বেই আমাদের দেহ গড়া,

 মানুষ বাঁচেনা এইপঞ্চ তত্ত্ব ছাড়া।

দেহ/শরীর মানেই পঞ্চতত্ত্বে গড়া।

=========================


13/5/25 হাঁটু ব্যথা::---

   13/5/25 হাঁটু ব্যথা::---



ব্যাথা, হাটু ব্যথার জন্য বায়কেমিক

RHEUMALIN Forte ₹160/- Bio 

========================

রাম বান:-হাঠু ব্যথার ++ সর্দি, জ্বর, গাব্যথা



★1>শ্রেষ্ঠ ব্যথার ঔষধ::---(ইউনানী)

  সিরিষার তেল2tsp + জায়ফল 1tsp+ হলুদ গুঁড়ো 1tsp।

প্রথমে জায়ফলকে ভালো করে গুঁড়ো করে নিতে হবে (ব্লেন্ডারে)।

হাকলা আঁচে সিরিষার তেল গরম করতে হবে, তেল গরম হলে তাতে জায়ফল দিয়ে ভালোকরে হালকা আঁচে গরম করতে হবে। সম্পূর্ণটা ভালোকরে গরম হলে তাতে গলুদের গুঁড়ো মেশাতে হবে।

এবার আঁচ থেকে নাবিয়ে হালকা গরম গরম ব্যথার জায়গাতে হালকা হাতে বেশ কিছুক্ষণ মালিশ করতে হবে।

★{সম্পুর্ন প্রক্রিয়া হালকা আঁচে করতে হবে, বেশি আঁচ দিলে খারাব হবে}

=========================

★2> সর্দি, কাশি, জ্বর,গাব্যাথা, ম্যাজ ম্যাজ ভাব----রাম বান----


গোলমরিচ--15/20 টি

লবঙ্গ------15/20 টি

দারুচিনি--1.5" ইঞ্চি

এবার হাকলা আঁচে এগুলি গরম করে

একটু দানাদার গুঁড়ো করতে হবে।


এবার 2"কাঁচা আদা একটু হালকা গরম করে , গ্রেড করে রস বেরকরে নিতে হবে।

 1 চামচ আদর রসে + 1চামচ মধু+ এক চিমটি হলুদের গুঁড়ো+এক চিমটি পিঙ্কসল্ট মিশিয়ে, গুঁড়ো করে রাখা মশলার সাথে মিশিয়ে নিলেই হয়ে যাবে রামাবান ঔষধ।


খেতে হবে 1 চামচ::---

সকালে খালিপেটে ব্রেকফাস্টের আধাঘন্টা আগে।

এবং রাত্রে শোবার আগে একচামচ খেয়ে একটু উষ্ণ গরম জল খেতে হবে।

==========================


আধা চামচ মেথি দানা এককাপ জলে রাত ভর ভিজিয়ে সকালে খালিপেটে খেতে হবে 

মেথি দানা চিবিয়ে খেয়ে ,ভেজান জল টুকুও খেয়ে নিতে হবে।


 হাঁটু ব্যাথা, কোমর ব্যথা এবং নানা রোভার6 মহৌষধ।

°=======================

13/5/25 शुभ शनिवार ++

       13/5/25  शुभ शनिवार ++


    शुभ शनिवार।।

 जय हनुमान।।    जय शनिदेव।।


आपकी सभी मनोरथ हनुमान जी पूर्ण करे।

एवं शनिदेव महाराज आपकी एवं आपके परिवार की सारे कष्टों को दूर करें।।

इसी मङ्गल कामना के साथ शनिवार शुबह की   आप सभी को हार्दिक शुभकामनाएं।।


  ।। हार्दिक शुभ मङ्गल कामनाएं।।

=====================


पोता= নাতি= grandson

जनेऊ=यज्ञोपवीत संस्कार की समारोह।


On the next April three will be

Sacred thread occasion of my grand son. 

At my own premises.

I am waiting for your arrival and I will be very happy in your  

presence.

So I desire your persence



यह समाचार आपकी जानकारी के लिए,

 अगले अप्रैल (April 2025) को  संभवतः,

मेरे पोते का यज्ञोपवीत संस्कार (जनेऊ) की समारोह होने की सम्भवना (तथा जनेऊ समारोह) होनेकी सम्भवना है मेरा अपने ही परिसर में।

मेरा इच्छा हैं कि आप जरूर उपस्थित होकर 

समारोह की शोभा बर्धन करे।

मैं आपके आगमन की प्रतीक्षा कर रहा हूँ एबं

आपकी उपस्थिति से बहुत प्रसन्न होंगे.

इसलिए मैं आपकी उपस्थिति चाहता हूं।

(समय एबं तारीख की जानकारी बादमे दिए जाएंगे )

================++++====



13/5/25 “আমি কে?”

     13/5/25  “আমি কে?”


প্রশ্ন কেবল একটাই -- 

জানতে চাই এই টুকু – “আমি কে?”

রাতদিন এই প্রশ্ন করি। 

নিজেই নিজেকে প্রশ্ন করি।

তবুও ভাবি--কে --এই নিজে টা-- কে

কে  এই নিজে, কাকে প্রশ্ন করি????

এই ভাবনার পাইনা কুলকিনারা।


যে কাজ, যে চিন্তা, যে অনুভব – যার মধ্যে দিয়েই যাই, 

মন বলে সেই মুহূর্তকে ভেসে যেতে দিও না, নিজেও ভেসে যেও না। প্রশ্ন করো – “কে চিন্তা করছে?”

কে অনুভব করছে?”

কে দুশ্চিন্তা করছে?”

কে সংশয়ে ভুগছে?”

কে প্রশ্ন করছে?”


করো সর্বদা কিছু করো। চেষ্টা করো।

থেমে থাকছি না।

অবশ্য থেমে থাকা যায়না।

কর্ম না করে কেউ এক মুহূর্ত ও থাকতে পারে না।

মন বলছিলো, তাই মনের কথা 

শুনেছিলাম।


  দীক্ষা নিয়েছিলাম, গুরুও করেছিলাম 

অনেক বার । যাকে যখন ভালো লেগেছিলো তাকেই গুরু করেছিলাম।

জপ ধ্যান, মন্ত্র তন্ত্র অনেক শিখেছিলাম।

অনেক অভ্যাসও করেছিলাম।

অনেক মানুষের অনেক উপকার করতে চেষ্টা করেছিলাম। বেশ কিছু মানুষ উপকৃত হয়েছে। দুইএকজনের বেলায় অকৃতকার্য ও হয়েছি।

অকৃত কার্যতার কারণও বুঝতে পেরেছি।

যাদের মনে ছিল সামান্য তমও সংশয় তারাই রইলো অসহায়।

তাদের মনে ছিলনা বিশ্বাস তাই তারা আজও ভুগছে হতাশায়।

বহু বৎসর পরে শ্রেদ্ধেয় এক মহান গুরুর নির্দেশে  সকল কিছুই  বিসর্জন দিয়ে মুক্ত হয়ে ছিলাম।

আবার নুতন করে দীক্ষা নিলাম।

খানিক মন শান্ত হোল।

পার্থিব যা চাইলাম সবই পেলাম।

আনন্দ ফুর্তি সাংসারিক সকল কিছুই পেলাম।

কিন্তু মনের শান্তি কোথাও পেলাম না।

তাই আজ প্রশ্ন করছি ।

এই শরীর কে প্রশ্ন করছি , মনকে প্রশ্ন করছি। কে আমি? কে আমি?

এই জগতে কি কাজ আমার।

কেন আমি জন্মালাম।

জন্ম জখন  হয়েছে , উদ্যেশ্য নিশ্চিত কিছু আছে।

উদ্যেশ্য ছাড়া কিছুই উদ্ভব হয় না।

তবে আমি কে?

কি আমার উদ্যেশ্য?

কেন আমাকে আনা হয়েছে?

জন্ম থেকে আজ 74 বৎসর, কিছুইতো কিরিনি। শুধু নিজের চিন্তাই কিরেছি।

নিজের চাওয়াই চেয়েছি।

যখন চেয়ে ছিলাম, তখন পেয়ে আনন্দিত হয়েছিলাম। আজ বুঝতে পারছি সেদিনের সে চাওয়া আর পাওয়া সকলি বৃথা।

সকলি সামহিক সুখ। সেই সামহিক সুখই আজ দুঃখের কারণ।

অতএব বুঝিনা সুখ কি কেন , সুখের জন্য এতো পরিশ্রম ?

আসলে এখন বুঝতে পারছি, যে

"আমি"-- বলে কিছুই নাই এই ধরিত্রীর মাঝে।

"আমি"--শুধুই এক অহঙ্কার।

"আমি"--অহঙ্কারেই জীবনের ব্যর্থতা।

তাইতো ভাবনা এই আমি যদি অহঙ্কার হয় তবে এই আমি কে?

এই শরীর টা, কি মন টা, কি  বোধটা, কি চিন্তা টা,-- আমি কোনটা???

আজ আমি, আমাকে-- "আমি"-কে খুঁজতেই ব্যর্থ আমি।

ব্যর্থতাই বুঝি আষ্টে পিষ্টে ঘিরে আছে।

শরীর, মন, বুদ্ধি, সকল কে, জর্জরিত করছে দিবা-রাত্র।

ব্যর্থতা ছাড়া কিছুই পাইনি জীবনে।

যাকে একদিন সুখ বলে ভাবতাম 

সেও নিতান্ত ব্যর্থতা।

ব্যর্থতায় পূর্ন জীবনে,

সবকিছু হারিয়ে-- খুঁজে মরি নিজেকে,

আর--কিছু খুঁজলেই দেখি অন্ধকার,

অন্ধকারের পরেই আছে আলোর ঝলক।

কিন্তু এই অন্ধকার পার করতে পারলেই হয়তো আলোর দেখা পাবো, এমনিই সকলে বলে।

কে জানে আর কতদিন ঘুরবো আমি 'চোখ বাঁধা কলুর বলদের মতন।'

এখন তো দেখি চারিদিকে অন্ধকার,

জপ ধ্যান বাড়িয়ে ছিলাম,

তবে এখন আর করিনা---- কি হবে ওসব করে।

অন্ধকার পার হবে কি করে,

সে-ই ভাবনাতেই দিন কাটে।










13/5/25 || মুখরা ||

    13/5/25 ||  মুখরা  ||


মুখরা শব্দটির অর্থ হলো বাচাল /কটুভাষী/ অতিভাষী।


কিছু মানুষ, স্ত্রী পুরুষ উভয়ই আছেন

যারা অতিভাষী।

তারা নিজেকে  নিজে সত্যবাচক ভাবে,

আসলে তারা নিজেকে ভুল ভাবে চেনে।

তারা একটি কার্যে অতিশয় পটু,

সদাই অন্যকে অপমান করতে পটু।


যেই হোক না কেন,সম্মুখের মানুষটি,

কথার জালে অপমান করবে ঝটিতি।

ভাববেনা একবার কি বলছে ভাষা তার,

তিনি স্বগর্ভে বলবে কুকথা বার বার।


সম্মুখের মানুষটি হয়তো স্বজ্জন, 

তথাপি তিনি তার করেন অপমান।

আসলে তিন বুঝতে চাননা মান অপমান,

তাই অবহেলায় করেন অপমান।


দোষ তার নয়, দোষ স্বভাবের কারণ,

সে বুঝবে না নিজের আহঙ্কাকের কারণ