মিশরের নীলনদ ও তার গতিপথ::--
<----আদ্যনাথ---->
নীলনদ::--
নীলনদ বিশ্বের একক দীর্ঘতম নদী (৬৬৫০ কিমি) । এই নদের অববাহিকার আয়তন প্রায় ৩৫ লক্ষ বর্গ কিমি । আফ্রিকার টাঙানিক হ্রদের কাছে বুরুন্ডির উচ্চ ভূমি থেকে উৎপন্ন হয়ে নীলনদ ভূমধ্যসাগরে পড়েছে । অবশ্য এর মধ্যে মিশর ও সুদান --এই দুটি দেশেই নীলনদ অববাহিকার ৭৫ ভাগ বিস্তৃত।
গতিপথ ::;---
ভূপ্রকৃতি, মৃত্তিকা, স্বভাবিক উদ্ভিদ, জলবায়ু ইত্যাদির পার্থক্য অনুসারে নীলনদের অববাহিকাকে চারটি অঞ্চলে ভাগ করা যায়।
ক)উচ্চ প্রবাহ:;---
উৎস্থল থেকে সুদানের খার্তুম পর্যন্ত নীলনদের উচ্চ প্রবাহ :--
টাঙ্গানিকা হ্রদের উত্তর-পূর্বে বুরুন্ডি উচ্চ ভূমি থেকে উৎপন্ন ক্যাগেরা নদী উত্তর--পূর্ব দিকে প্রবাহিত হয়ে ভিক্টরিয়া হ্রদে পড়েছে । এখানে এই নদী ওয়েব নামে এক জলপ্রপাত সৃষ্টি করেছে । ভিক্টরিয়া হ্রদ থেকে বেরিয়ে এই নদী উত্তর-পশ্চিমে প্রবাহিত হয়ে আলবার্ট হ্রদে পড়েছে।আলবার্ট হ্রদ থেকে বেরিয়ে এই নদী বার-এল-জেবেল নামে সুদানে প্রবেশ করেছে ।
সুদানের মালাকাল শহরের কাছে মধ্য আফ্রিকার উচ্চ ভূমি থেকে উৎপন্ন হয়ে বার-এল-গজল এবং ইথিওপিয়ার উচ্চভূমি থেকে সবার্ট নামে দুটি উপনদী মিলিত হয়েছে । এরপর এই মিলিত জলধারা হোয়াইট নীল নামে সুদানের খার্তুম পর্যন্ত প্রবাহিত হয়েছে । তবে এই অংশে সাড়ের (নীল অববাহিকার জলাভূমি সমূহের ভাসমান উদ্ভিদ) প্রভাবে নদীর কিছুটা গতি মন্থর হয়ে পড়েছে ।
খ) মধ্যপ্রবাহ:;---
খার্তুম থেকে অসওয়ান পর্যন্ত নীলনদের মধ্যপ্রবাহ :--
খার্তুমের কাছে ইথিওপিয়ার উচ্চ-ভূমির টানা হ্রদ থেকে উৎপন্ন হয়ে ব্লু নীল এসে হোয়াইট নীলের সঙ্গে মিশেছে । এটি নীলনদের দীর্ঘতম উপনদী । এরপর হোয়াইট নীল ও ব্লু নীলের মিলিত জলধারা নীলনদ নামে প্রবাহিত হয়েছে । খার্তুম থেকে মিশরের অসওয়ান পর্যন্ত নীলনদের গতিপথে ৬টি খরস্রোত সৃষ্টি হয়েছে । এই অংশে আটাবারার কাছে পূর্বদিক থেকে সর্বশেষ উপনদী আটাবারা এসে মিশেছে ।
গ) নিম্ন প্রবাহ:;---
অসওয়ান থেকে কায়রো পর্যন্ত নীলনদের নিম্ন প্রবাহ :--
অসওয়ান থেকে কায়রো পর্যন্ত অঞ্চল বৃষ্টি হীন মরুভূমি হওয়ায় একমাত্র সেচ প্লাবিত অঞ্চল ছাড়া অন্যত্র চাষবাস হয় না ।
ঘ)বদ্বীপ প্রবাহ::--
কায়রো থেকে মোহনা পর্যন্ত বদ্বীপ প্রবাহ :--
মিশরের রাজধানী কায়রো থেকে উত্তরদিকে ভূমধ্যসাগরে নীলনদের মোহনা পর্যন্ত বিস্তারিত অংশ বদ্বীপ অঞ্চলের অন্তর্গত । নীলনদ এখানে বদ্বীপ সৃষ্টি করে ভূমধ্যসাগরে পড়েছে । এই অঞ্চলটি বেশ চওড়া এবং বদ্বীপ অংশে বহু হ্রদ ও উপহৃদ গঠিত হওয়ায় অত্যন্ত উর্বর । হৃদগুলির মধ্যে মানজালা বৃহত্তম । নীলনদের বদ্বীপ অঞ্চলের দৈর্ঘ্য ২০০ কিমি এবং আয়তন প্রায় ২৫,০০০ বর্গ কিমি ।
( সংকলিত)
<-----আদ্যনাথ---->
===========================
No comments:
Post a Comment